রাজশাহীতে ইসলামী সমাজের পথসভা
রাজশাহীতে ইসলামী সমাজের পথসভা
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ইসলামী সমাজের তিন মাসব্যাপী দলীয় প্রচারণার অংশ হিসেবে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের মূল ফটকের সামনে ইসলামী সমাজ রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী সমাজের রাজশাহী বিভাগীয় দায়িত্বশীল মোঃ হাফিজুর রহমান, রাজশাহী জেলা দায়িত্বশীল মামুন হক মৃধা, পুঠিয়া উপজেলা দায়িত্বশীল মোঃ নাহিদ ইসলাম, চারঘাট উপজেলা দায়িত্বশীল মোঃ ওমর ফারুক, বেলপুকুর থানা দায়িত্বশীল মোঃ আফজাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
পথসভায় বক্তারা বলেন, ইসলামী সমাজ আল-কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের বক্তব্যে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং মানব রচিত বিভিন্ন ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ বর্তমানে গণতান্ত্রিক সংবিধান ও মানব রচিত ব্যবস্থার অধীনে রয়েছে। ইসলামী সমাজ আল্লাহর সার্বভৌমত্ব ও তাঁর আইন-বিধানের ভিত্তিতে সমাজ গঠনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে পথসভা শেষ হয়।
কমেন্ট বক্স