নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা
নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা
আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোর বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন কমিউনিটি স্কোরকার্ড মতবিনিয়র সভা অনুষ্ঠিত। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে নিডা সোসাইটির বাস্তবায়নে, নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সার্বিক পরিচালনায় বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ সামাজিক নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরন প্রকল্প কমিউনিটি স্কোর কার্ড মতবিনিময় সভা করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুসনিয়ারা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জাতীয় মহিলা সংস্থা মাঠ সমন্বয়কারী শাহানাজ আরা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নিডা সোসাইটি প্রোগ্রাম অফিসার মোঃ জিল্লুর রহমান, মাধবী রানী, বুলবুলি রানী, মোহন সরকার ও লিজা বিশ্বাস সহ আরো অনেকেই। বক্তা গণেরা বক্তব্যে বলেন বাংলাদেশের সংবিধানে আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান ও জীবনযাত্রার মনোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা, সরকারের বিভিন্ন অনুদান, ঋণ এবং উন্নয়নমূলক প্রকল্পের সঠিক ব্যবহার নিশ্চিত করা, কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে সেবার মান যাচাই এবং সুবিধাভোগীদের মতামত সরাসরি তুলে ধরা,নারীদের কাজের সুযোগ বৃদ্ধি এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে, সেবা প্রধান কারী প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রবেশ নিশ্চিত করা স্থানীয় সরকার ও প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আইনগত সেবা,কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, সামাজিক সুরক্ষা অধিদপ্তর, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান,ভূমি সেবা, এনজিও উন্নয়ন সংস্থা,ব্যাংক সাইক্লোন কেন্দ্র, বাংলাদেশ দলিল পরিষদ ইত্যাদি।
কমেন্ট বক্স