কুড়িগ্রাম জেলায় মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা
সংগৃহীত ছবি
জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলায় মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে নামেন স্থানীয় প্রশাসন, কুড়িগ্রাম পৌরসভা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নেতৃত্ব শহরের জিয়া বাজার, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আসাদুজ্জামান, অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী কমিশনার ( ভূমি ) আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স