২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

​গৌরনদীতে ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০৯-২০২৬
​গৌরনদীতে ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এস এম মিজান, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ চান মিয়া শিকদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গৌরনদী থানাধীন উত্তর পালরদী গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার চান মিয়া শিকদার গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেমাবাদ এলাকার হারুন শিকদারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গৌরনদী থানার এসআই (নিরস্ত্র) ওয়ালী উল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় এজাহার দায়ের করেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ