বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসকের সাথে নেতৃবৃন্দদের মতবিনিময়
বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসকের সাথে নেতৃবৃন্দদের মতবিনিময়
আনোয়ার হোসেন ইমরোজ, রংপুর: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের নির্দেশক্রমে রংপুরে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নুতন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
গতকাল (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদার বাজুস রংপুর জেলা শাখার সকল নেতৃবৃদের সাথে পরিচিতি সভা ও নির্বাচনের বিভিন্ন নিতিমালা নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সদস্য মোঃ এনামুল হক সোহেল, আলহাজ্ব মোঃ আবু জাফর লিটন, মোঃ আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, মোঃ সাঈদ আলী, মোঃ আমিনুল ইসলাম রাজু, মোঃ রবিউল আলম রবি, মোঃ আরেফুল হক লাইজু, সুমন বসাক, মোঃ শাহীন, মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহীন উদ্দিন বকসী, মোঃ মশিয়ার রহমান, মোঃ আবু হান্নান, শ্রী বিশ্বজিত চক্রবর্তী।
বাজুস রংপুর জেলা শাখার উপদেষ্টা আবু নূর মোঃ আহসান হামিদ, শ্রী রবিন্দ্র প্রসাদ বাবলু, আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল হাসান জুয়েল, মোঃ মোশারফ হোসেন মঞ্জু, শ্রী মানিক চন্দ্র রায়, মোঃ মোখলেছার রহামনা প্রমুখ। আলোচনা শেষে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাজুস রংপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স