মেহেরপুরে আবাদী জমি অধিগ্রহন করে বিজিবি ক্যাম্প বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গ্রামবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মাসুদ রানা, মেহেরপুর : মেহেরপুর চাঁদবিল গ্রামের মৌজা নং-৭১ মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
সরকারী বিধিতে ৪ ফসলী আবাদী জমি অধিগ্রহন না করার সিদ্ধান্তে গ্রামবাসীর মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।
মানববন্ধনে বক্তব্য বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় কৃষি কাজই তাদের একমাত্র অবলম্বন। ইতিপূর্বে এই প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্রাক সীড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানী, সন্ধানী স্কুল এ্যান্ড কলেজ ইত্যাদী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার একমাত্র সম্বল, একমাত্র অবলম্বন কৃষিভিত্তিক ৪ ফসলী আবাদী জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। সামান্য পরিমাণ জমি কৃষি কাজের জন্য অবশিষ্ট রয়েছে তা যেন কোনভাবেই অধিগ্রহন না করা হয় সে জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্তভাবে কামনা করেন বক্তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, সমাজ আলী, আবুল কালাম, জাকের আলী,সহ গ্রামবাসী।
কমেন্ট বক্স