০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​রংপুরে নারী উদ্যোগক্তদের নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা

আপলোড সময় : ২০-০৯-২০২৬
​রংপুরে নারী উদ্যোগক্তদের নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা সংগৃহীত ছবি

আনোয়ার হোসেন ইমরোজ, রংপুর : রংপুরে নারীদের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে  নারী উদ্যোগক্তাদের নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার নগরীর ভগিবালাপাড়া কার্যালয়ে  মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে অঙ্গীকার মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি  মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন  প্রধান অতিথি লায়ন্স  ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ মনজিল মুরাদ লাভলু এমজেএফ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, সংস্থার উপদেষ্টা কবি সাহিত্যিক শিল্পী ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোখলেছুর রহমান, সংস্থার উপদেষ্টা মোছাঃ শেহেলা পারভীন , সংস্থার উপদেষ্টা মোঃ তুষার আহমেদ, মোছাঃ জেসমিন আক্তার ডলি, সংস্থার সাধারণ সম্পাদক হজরত আলী প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি লায়ন্স  ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ মনজিল মুরাদ লাভলু এমজেএফকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান অঙ্গীকার মহিলা উন্নয়ন সংস্থার সকল নেতৃবৃনন্দ। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ