৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​মাত্র চার মিনিটে তিন বিস্ফোরণ, আতঙ্কে সুন্দরগঞ্জ

আপলোড সময় : ২০-০৯-২০২৬
​মাত্র চার মিনিটে তিন বিস্ফোরণ, আতঙ্কে সুন্দরগঞ্জ ​মাত্র চার মিনিটে তিন বিস্ফোরণ, আতঙ্কে সুন্দরগঞ্জ

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): ভোরের নীরবতা ভেঙে পরপর তিনটি ককটেল বিস্ফোরণে কেঁপে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকার গোপালচরণ। মাত্র চার মিনিটের ব্যবধানে তিনটি বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর মাত্র দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এরপর ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরপর বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয় কয়েকজনের দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে তাঁর বাড়ির সামনে বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরপর তিনটি শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের খোসা উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ককটেলের বোমাসদৃশ্য খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ