সৈয়দপুরে যুবলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ গ্রেফতার
সৈয়দপুরে যুবলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ গ্রেফতার
তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ পৌরসভার কুন্দল এলাকার আলহাজ্ব জহির উদ্দিনের ছেলে।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজনীতির পাশাপাশি একজন ইটভাটা ও সার ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী যুবলীগ নেতা ফিরোজকে আজ ভোর রাতে টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সিআর মামলা রয়েছে। আজ বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স