০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে মতবিনিময় সভা

আপলোড সময় : ২৩-০৯-২০২৬
নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে মতবিনিময় সভা নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে মতবিনিময় সভা

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে বড়াই গ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থ -সামাজিক উন্নয়ন সেবা প্রধানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত। গতকাল ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে কালিকাপুর বড়াইগ্রাম নাটোরে নিডা সোসাইটির বাস্তবায়নে বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে নাগরিক সংগঠনের অংশগ্রহণের জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের মতবিনিময় সভা ও গণশুনানি করা হয়েছে।

  মদ বিনিময় সভায়  ও গণশুনালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বড়াইগ্রাম উপজেলা বিআরডিবি অফিসার মোঃ সাহাবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীম রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আসাদ  দুুলাল।

 নিডা সোসাইটি কো-অডিনেটোর আলিয়া পারভিনের সঞ্চালনায় মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন নিডা সোসাইটি প্রোগ্রাম অফিসার মোঃ জিল্লুুর রহমান , বড়াইগ্রাম উপজেলা আদিবাসী কমিটির সহ-সভাপতি প্রফুল্ল মাল পাহাড়িয়া, আদিবাসী কমিটির সহ-সভাপতি সুনীল বাগদি, আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক মোহন বাগদি, আদিবাসী নারী মাধবী বাগদি, আদিবাসী নারী বিথী বাগদি সহ আরো অনেকে। 

বক্তা গনেরা বলেন আমাদের আদিবাসীদের পিছিয়ে না থেকে এগিয়ে আসতে হবে আমাদের বাচ্চাদের স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হতে হবে এবং এই সুযোগ সুবিধাগুলো আদায় করে নিতে হবে আপনারা ঘরে বসে না থেকে অফিসে অফিসে যোগাযোগ করবেন সেখানে বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং কোন অফিসে কোন প্রশিক্ষণ হচ্ছে এগুলো নিতে পারবেন  তবে আরো বলেন বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারেন যারা নারীদের জন্য বয়স ৬২ পর্যন্ত আর পুরুষদের জন্য ৬৫ বিধবা অথবা স্বামী পরিতত্ত্ব ৩৫ বছর বয়সে যাহারা প্রতিবন্ধী তাহারা সব বয়সে আবেদন করতে পারবেন যারা মাতৃত্ব দ্বিতীয় বাচ্চা পর্যন্ত তারা সুবিধা পেতে পারবে গর্ভবতী মায়েদের আবেদনের সময় ৫ থেকে ৭  মাস পর্যন্ত আবেদন করতে পারবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ