নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি
তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আশিক মিয়া ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট পড়া শেষে আশিক নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ডোমার-জলঢাকা সড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতানো নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাত্র ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ডোমার থানার ওসি তদন্ত আসগর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, পরিবারের পক্ষে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আজ বুধবার দুপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।” তবে এ ব্যাপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা হয়েছে।
কমেন্ট বক্স