২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত

আপলোড সময় : ২৩-০৯-২০২৬
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত সংগৃহীত ছবি

মুকসুদপু (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের  মুকসুদপুরে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী বাসের চাপায় নিহত হয়েছে। বুধবার ( ২৩ সেপ্টেম্বর)  সকালে উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েকাম পরিবহন ( ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯)  গোপালগঞ্জগামী অজ্ঞাত কন্টেনারের সাথে সংঘর্ষ হয়। 

এসময় ঘটনাস্থলে পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যায়। নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাত কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ