নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন তুষার এর সভাপতিত্বে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
এ সময় নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে, প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী পুরাতন বাস টার্মিনালের সামনে এসে শেষ হয়।পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাবেক মেয়র কাজী শাহ আলম, বিএনপি জেলা দলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপি সদস্য শহিদুল্লাহ সোহেল, ছাত্রদল জেলা শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা যুবদল সাধারন সম্পাদক আনিসুর রহমান, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, জেলা যুবদল, যুগ্ন আহবায়ক ওমর আলী সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণেরা বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমেছে। তারা যদি আগুন সন্ত্রাস বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। অতিতে তারা যে ভাবে রাজপথে ছিলো এখনো রাজপথে থেকে তাদের আগুন সন্ত্রাসকে দমন করা হবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে স্থিতিশীলতা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যে কোন অপচেষ্টা জনগণ ও সেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
কমেন্ট বক্স