০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিজয়নগরে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে আটক

আপলোড সময় : ২৬-০৯-২০২৬
বিজয়নগরে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে আটক

কামরুল আলম সোহেল, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২৫ ব্যাটালিয়ানের অভিযানে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়েছে।  ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার আনুমানিক ৫ : ০০ ঘটিকায়  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া নামক এলাকায় একটি বিশেষ  অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় অবস্থিত একটি কবরস্থানের জঙ্গলের মধ্যে বিশেষ কায়দায়  লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে ৫,০০৫ পিস আটক করতে সক্ষম হয়। 

আটককৃত অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক  সিজার মূল্য- ৪,০০,৪০,০০০/- (চার কোটি চল্লিশ হাজার) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ