গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান
নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলার ইউনিয়নের বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত কৃতি ৫ ম, ৮ম, এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বাংগাবাড়ি স্কুল ও কলেজের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি মোঃ মোস্তাকিম। সম্মানিত ছিলেন ,রাজশাহী মহিলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. রবিউল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম সাদেক, এডি গুরপ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সুমন, উপজেলা মৎস্য অফিসার সাপাহার মোঃ শামীম রেজা, নাচোল বাইলকাপাড়া মাদ্রাসা সহকারী শিক্ষক গোলাম কবির, রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংগাবাড়ি স্কুল ও কলেজর অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সম্পাদক আল মামুন সাদ্দাম প্রমুখ। মোট ২৭ জন কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও ১৮ জন কে মেধা তালিকায় ক্রেস্ট প্রদান করা হয়।
কমেন্ট বক্স