১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

৪ দিন না যেতেই আলো ফিরলো বজ্রপাতে ক্ষতিগ্রস্ত সেই স্কুলে, সাব্বিরের কুইক রেসপন্সে স্বস্তি

আপলোড সময় : ২৬-০৯-২০২৬
৪ দিন না যেতেই আলো ফিরলো বজ্রপাতে ক্ষতিগ্রস্ত সেই স্কুলে, সাব্বিরের কুইক রেসপন্সে স্বস্তি

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
বজ্রপাতে অচল হয়ে পড়া নানিয়ারচরের বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবশেষে আলো ফিরেছে। ঘটনার মাত্র ৪ দিনের মাথায় জেলা পরিষদ সদস্য সাব্বির আহমেদ ফারুকের দ্রুত উদ্যোগে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হয়েছে।জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বজ্রপাতে বিদ্যালয়ের ফ্যান, লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। এতে পুরো বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ে এবং পাঠদান ব্যাহত হচ্ছিল।বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে সাজেক সফর থেকে ফেরার পথে সরাসরি বিদ্যালয়ে ছুটে যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাব্বির আহমেদ ফারুক। তিনি সরেজমিনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে টেকনিশিয়ান এনে মেরামতের কাজ শুরু করেন।

এ বিষয়ে সাব্বির আহমেদ ফারুক বলেন, "সাজেক থেকে ফেরার পথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল মহোদয় বিষয়টি আমাকে জানান। তার নির্দেশনাতেই দ্রুত বিদ্যালয়ের বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।"বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, "বজ্রপাতে আমাদের সব ফ্যান-লাইট নষ্ট হয়ে গিয়েছিল। খুব দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা আবার স্বাভাবিকভাবে ক্লাস নিতে পারব। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।"স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই জনপ্রতিনিধি ছুটে এসেছেন। এমন কুইক রেসপন্সে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে। জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ স্থানীয়দের আস্থা বাড়ায়।"বর্তমানে বিদ্যালয়ের মেরামত কাজ শেষ পর্যায়ে রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ