০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৭-০৯-২০২৬
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষক প্রার্থীরা
 

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষক প্রার্থীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা।

 

এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রবিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।

আন্দোলনের জন্য ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন তারা।

 

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ