গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
সংগৃহীত ছবি
নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) : শিক্ষকদের পাশে দাড়ানো, শেষ সুরক্ষা, এই মর্যাদা বুদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর শ্লোগান কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, রহনপুর পিএম আইডিয়ায় কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, শিক্ষক একরামুল হক, এনামুল হক, সুপার একরামুল হক শিক্ষিকা ইয়াসমিন খাতুন প্রমুখ।
কমেন্ট বক্স