০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৬
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ছবিঃ সংগৃহীত

বিশ্ব বসতি দিবস-২০২৬ ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আলোচনা সভায় অংশ নেওয়ার আগে সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

চারা রোপণের সময় তাঁর সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ