ছবিঃ সংগৃহীত
বিশ্ব বসতি দিবস-২০২৬ ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আলোচনা সভায় অংশ নেওয়ার আগে সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।
চারা রোপণের সময় তাঁর সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।