০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লেনদেনের খরচ অর্ধশতাংশের নিচে নামানোই যথেষ্ট নয়, বললেন ডিজিপেজ সিইও

আপলোড সময় : ০৬-১০-২০২৬
লেনদেনের খরচ অর্ধশতাংশের নিচে নামানোই যথেষ্ট নয়, বললেন ডিজিপেজ সিইও ছবিঃ সংগৃহীত

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রবৃদ্ধি ও দেশের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বাড়াতে দ্রুতগতির ডিজিটাল লেনদেন ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।

তুরস্কের ফিনটেক প্রতিষ্ঠান ডিজিপেজের (Dgpays) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নন্দন মেরের বক্তব্য, সংযুক্ত আরব আমিরাতের ‘জয়ওয়ান’-এর ধাঁচের জাতীয় বা নিজস্ব পেমেন্ট স্কিম কম খরচে সেবা দিয়ে একটি দেশের জিডিপি ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে।

দুবাইয়ে শুরু হওয়া ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ (বিআইটি’২৬)-এ তিনি এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক পেমেন্ট ব্র্যান্ডগুলোর সঙ্গে ‘জয়ওয়ান’-এর তুলনা টেনে তিনি বলেন, সুযোগ পেলেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাড়তি মাশুল বা প্রিমিয়াম রেট আদায় করে। তাঁর ব্যাখ্যা, এক শতাংশের বেশি ফি নেওয়ার কারণ হলো কেবল তাদেরই এ সুযোগ রয়েছে।

তাঁর আরও বক্তব্য, লেনদেনের খরচ এক শতাংশের বেশি থেকে কমিয়ে অর্ধশতাংশের নিচে নামিয়ে আনা কেবল শুরু; এখন এ ব্যয় আরও কমানোর সময় এসেছে।

দিনব্যাপী বিআইটি সম্মেলনে ব্যাংকিং, ফিনটেক ও প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নিচ্ছেন। সেখানে এসব খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

সূত্র : খালিজ টাইমস।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ