ছবিঃ সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি জাবেদ আহমেদ সুমনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিষদের সদস্যসচিব, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও অন্য শিক্ষকরা।
মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয় বলে জানিয়েছেন পরিচালনা পরিষদের সদস্যসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া।
জাবেদ আহমেদ সুমন সরকার টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি। পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার। প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে তাঁর ঘোষণা, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।