বারুইপাড়ায় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন
সবাই ঐক্যবদ্ধ হউন, ফ্যাসিস্টের জায়গা এই বাংলার মাটিতে হবেনা
সংগৃহীত
কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : সবাই ঐক্যবদ্ধ হউন। দলের মধ্যে কোন গ্রুপিং করবেন না। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল হয়েছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সেরকম ফলাফল যেন না হয়। বিএনপি'র পরিচয়ে মুনাফেকি বইমানি পরিহার করুন। জিয়াউর রহমানের আদর্শেকে বুকে ধারণ করুন। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন গ্রুপিং দেখতে চাই না।
ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে আসছে। এমন প্রোপাগান্ডা ছড়িয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সারাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এই দেশে আর কোন দিন কোন ফ্যাসিস্ট এর জন্ম হবে না। একসাথে সবাই মিলে দেশবিরোধী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। ফ্যাসিস্টের জায়গা এই বাংলার মাটিতে হবে না। প্রধান অতিথিথির বক্তৃতায় কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মঙ্গলবার (৬অক্টোবর) বিকেলে বারুইপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।
বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মল্লিক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু, ফকির তারিকুল ইসলাম, শরীফ মোস্তফা জামান লিটু ও সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, হিরঙ্গীর কবির দীপু, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
কমেন্ট বক্স