০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কমেছে স্বর্ণের দাম: আজ কত টাকায় মিলছে কোন ক্যারেটের ভরি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৬
কমেছে স্বর্ণের দাম: আজ কত টাকায় মিলছে কোন ক্যারেটের ভরি ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা এসেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমেছে।

সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুসারে সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। একই দামে আজ বুধবারও স্বর্ণ বিক্রি হবে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটি সকাল ৯টায় বৈঠকে বসে নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

নতুন দামে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার কিনতে লাগবে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। আগে এ দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ঠিক করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায়।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এক ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এর বাইরে প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ