১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

তাজমিনকে ধর্ষণের পর হত্যা: অটোরিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১০-২০২৬
তাজমিনকে ধর্ষণের পর হত্যা: অটোরিকশাচালক গ্রেপ্তার ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে নির্জন এলাকায় নিয়ে যান তিনি। সেখানে ধর্ষণ ও হত্যার পর তাজমিনের ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যান বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন সুমন। শনিবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর চরপাড়া এলাকার একটি ধানক্ষেতের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হওয়ার পর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার রাতে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে অটোরিকশা ভাড়া করে তাজমিন। চালক ৫০০ টাকা ভাড়া চাইলে ৩০০ টাকায় যাওয়ার চুক্তি হয়। যাত্রাপথে একটি দোকান থেকে চালকের জন্য ১০০ টাকা দিয়ে রুটি ও কলা কিনে আনে সে। পরে শর্টকাটে দ্রুত বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন অটোরিকশাটি ঘুরিয়ে চাঁদপুর সড়কের দিকে নিয়ে যান। নূরজাহান হোটেলের সামনে দিয়ে বিজরা বাজার পার হয়ে একটি নির্জন এলাকায় পৌঁছে অটোরিকশার ইঞ্জিন বন্ধ করে দেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ