ছবিঃ সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের জীবনে যুক্ত হলো এক স্মরণীয় অভিজ্ঞতা। পবিত্র মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি। কাবা শরিফের সামনে দাঁড়িয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের আনন্দের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
ভিডিওটির সঙ্গে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তাঁর এই সংক্ষিপ্ত বার্তায় ওমরাহ পালনের আনন্দ ও গভীর অনুভূতির প্রকাশ পেয়েছে। পোস্টটি ঘিরে অনুসারীদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’
অন্যকে ছোট করে মন্তব্য করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ারও পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’