১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নাটোরে মরিয়ম স্কুলের শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১০-২০২৬
নাটোরে মরিয়ম স্কুলের শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান ছবিঃ সংগৃহীত

আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোরে মরিয়ম স্কুল এর পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য ৫৯ নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এ্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন সুপরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সেই কাজ আওয়ামী লীগ সরকার করেছেন। যা বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতা আসার পরে এই গত অর্থবছরে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে এই শিক্ষা মন্ত্রণালয়, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষার বিকল্প নেই, আপনারা দেখেছেন অতীতের ১৭-১৮ বছর যে সরকার ছিল। ওই সরকারের পিছনে কারা ছিল, তারা চেয়েছিল বাংলাদেশকে যদি পিছনে ফেলতে হয় বাংলাদেশকে যদি ধ্বংস করে দিতে হয়। বাংলাদেশকে যদি নিশ্চিহ্ন করতে হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। কারণ পরিকল্পিতভাবে আপনারা দেখেছেন , শিক্ষকরা এখানে আছেন। সাদা কাগজ পরীক্ষার হলে রেখে আসলে কি জিপিএ-৫ কিংবা একটু লিখলেই গোল্ডেন ফাইভ, না লিখলে এ প্লাস। এই যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সুপরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সেই কাজ আওয়ামী লীগ সরকার করে গেছে। গতকাল ৯ অক্টোবর শুক্রবার দুপুরে নাটোর শহরের পটুয়াপাড়া, ঝাউতলা খ্রীস্টান সম্প্রদায়ের মরিয়ম স্কুলের আয়োজনে, মরিয়ম স্কুল প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএন ডিএম এর আয়োজনে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গেস্ট অফ অনার সংরক্ষিত মহিলা আসন,নাটোর ও নওগাঁ সংসদ সদস্য আন্না মিনজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট ফাব্রিস ডায়লগ সেন্টার, পটুয়াপাড়া, নাটোরে পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে। মরিয়ম স্কুলের সহকারি শিক্ষিকা দিপালী রানী রায় এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনসুর রহমান, জেলা বিএনপির নেতাকর্মীরা ও স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমন্ডলী এবং এলাকায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ