১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

​নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপে অনুদান প্রদান

আপলোড সময় : ১১-১০-২০২৬
​নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপে অনুদান প্রদান সংগৃহীত ছবি

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে শারদীয় দুর্গাউৎসব ২০২৬ উপলক্ষে সকল পূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল হতে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল শহরে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজনে,নাটোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শেখ ইমদাদুল হক আল মামুন এর সভাপতিত্বে শারদীয় দুর্গা উৎসব  উপলক্ষে নাটোরে সকল পূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল হতে অনুদান-প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এ‍্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

প্রধান অতিথী বক্তব্যে বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার বলেছিলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই বাংলাদেশী এই পরিচয় ঐক্যের বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

প্রধান অতিথি আরো বলেন , সম্প্রতি নাটোরে ৩৫টি এবং পুরো রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে। এটি একটি ইতিবাচক লক্ষণ। নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বাধীনভাবে পালনের ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের আগ্রহ ও স্পৃহা বেড়েছে। এ জন্য তিনি  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার,   অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অলক মৈত্রী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সহ  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ