১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ছবিঃ সংগৃহীত

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ এই লক্ষ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা এবং এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে অবহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। কার্যক্রমের আওতায় সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ