১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সূর্যকুমারকে পেছনে ফেলে অভিষেকের বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
সূর্যকুমারকে পেছনে ফেলে অভিষেকের বিশ্বরেকর্ড ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একের পর এক কীর্তি গড়ছেন ভারতের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। এবার সবচেয়ে কম বলে ২ হাজার রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১ হাজার ২৪ বল খেলে এই মাইলফলকে পৌঁছান অভিষেক। এর মধ্য দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে পেছনে ফেলেছেন তিনি।

ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে ২ হাজার রান পূর্ণ করতে অভিষেকের প্রয়োজন হয় ১ হাজার ২৪টি বল। এর আগে রেকর্ডটি ছিল সূর্যকুমারের দখলে। এই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছিলেন ১ হাজার ১৬৪ বল। ফলে বলের হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের মালিক এখন অভিষেক।

রেকর্ড গড়ার দিন ব্যাট হাতেও ঝড় তোলেন এই ভারতীয় ওপেনার। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন অভিষেক। তার ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অল্প সময়েই ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিষেক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তোলার পাশাপাশি নিয়মিত বড় ইনিংস খেলার সামর্থ্যও দেখাচ্ছেন তিনি। এবার নতুন বিশ্বরেকর্ড গড়ে নিজের অর্জনের খাতায় যোগ করলেন আরেকটি উল্লেখযোগ্য কীর্তি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ