১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ পলিটেকনিকে নবীনবরণ, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
ময়মনসিংহ পলিটেকনিকে নবীনবরণ, দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয় ছবিঃ সংগৃহীত

কারিগরি শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় নিয়ে ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ। সোমবার ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নিতে দুই শিফটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম শিফটের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। দ্বিতীয় শিফটে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মিজ সেঁজুতি ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ কেপায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ শওকত হোসেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার গুরুত্ব, আধুনিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।কারিগরি শিক্ষা কর্মমুখী দক্ষতা অর্জনের অন্যতম মাধ্যম। এ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ