টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজে'র শতবর্ষ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা
সংগৃহীত
এরশাদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজে'র শতবর্ষ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিক্ষক পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন- আমাদের এই কলেজটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যের জেলা টাঙ্গাইল। সরকারি সা'দত কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, ইতিহাসের সাক্ষী। তারই ধারাবাহিকতায় বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা'দত কলেজের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে নানা আয়োজন।
সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাতা সদস্য মোরশেদ আলী খান পন্নী( টিপু পন্নী), সোনিয়া খান পন্নী, সাবেক সচিব মোঃ হুমায়ুন খালিদ,টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মো: শরীফ ইস্পাহানি, সরকারি সাদত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার, কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবুল কাশেম, ব্যারিস্টার গোলাম নবী, কলেজের সাবেক জিএস সৈয়দ আবুল হোসেন বাবুল প্রমুখ।
এ সময় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স