১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মমতার প্রতিবাদ মিছিল ঘিরে কলকাতায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১০-২০২৬
মমতার প্রতিবাদ মিছিল ঘিরে কলকাতায় উত্তেজনা ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটায় রাজাবাজার থেকে মিছিল শুরু হয়ে পার্ক সার্কাসের সাত মাথার মোড়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে মিছিল শুরুর স্থানেই কর্মসূচি থামিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনা তৈরি হয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, রাজাবাজার থেকে মিছিল শুরু হলে সেখানেই তা থামিয়ে দিতে হবে। পূজার সময় শহরে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে অশান্তি সৃষ্টির কোনো চেষ্টা করা যাবে না। মিছিল যেখানে শুরু হবে, সেখানেই তা শেষ করে দিতে হবে। মুসলিম অধ্যুষিত রাজাবাজার থেকে মিছিল শুরু করে একই ধরনের জনবসতিপূর্ণ পার্ক সার্কাস এলাকায় তা শেষ করার পরিকল্পনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

এদিকে, মঙ্গলবার দুপুর থেকেই রাজাবাজার ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও মিছিলের শুরুর স্থলে পৌঁছাননি। তবে তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য কুণাল ঘোষ ও দোলা সেন সেখানে পৌঁছেছেন। ঘটনাস্থলে দলের শত শত সমর্থক জড়ো হয়েছেন। সব মিলিয়ে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ