১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সময় ও সম্পর্ক নিয়ে দীপা খন্দকারের রহস্যময় বার্তা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১০-২০২৬
সময় ও সম্পর্ক নিয়ে দীপা খন্দকারের রহস্যময় বার্তা ছবিঃ সংগৃহীত

অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার।

একসময় নায়িকা চরিত্রে নিয়মিত দেখা গেলেও এখন মা, ভাবি, বোন, খালা কিংবা ফুফুর মতো চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিচ্ছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভাবনামূলক পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দীপা খন্দকার লিখেছেন, “সময় অবস্থান আর সম্পর্ক ভেদে মানুষের কত রূপ দেখা যায়।” তবে হঠাৎ কেন এমন উপলব্ধির কথা প্রকাশ করলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

দীপার এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। মন্তব্যের ঘরে অনেকে তাঁর লেখার প্রশংসা করেছেন, জানিয়েছেন শুভকামনাও। জামান নামের একজন লিখেছেন, ‘আসলেই তাই! অনেক অনেক শুভকামনা রইল।’ মামুন অর রশিদ মামুন মন্তব্য করেছেন, মানুষ কোনো নির্দিষ্ট ছাঁচে গড়া নয়; পরিস্থিতি ও সম্পর্কের প্রেক্ষাপটে তার নানা রূপ প্রকাশ পায়।

আশরাফ হোসেন লিখেছেন, ‘চমৎকার অভিব্যক্তি।’

অন্যদিকে, দীপার ছবির প্রশংসা করে উজ্জ্বল লিখেছেন, ‘কী পবিত্র মুখ।’

অভিনয়ের ক্ষেত্রেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। সম্প্রতি শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’।

এতে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

তবে এই চরিত্র নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সোহেল রানা নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নেগেটিভ চরিত্রে আপনাকে পছন্দ না। জাতীয় ফুফুই ভালো।’

অর্থাৎ ‘এটা আমাদেরই গল্প’-এ তাঁর ফুফু চরিত্রটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এমন আরও অনেক মন্তব্যে ভরে উঠেছে তাঁর পোস্টের মন্তব্যের ঘর।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে তৈরি এই ধারাবাহিকের প্রচার শুরু হয় গত ৭ অক্টোবর। চ্যানেল আইয়ের পাশাপাশি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে এটি।

নতুন ধারাবাহিকটিতে আগের সিরিজের সব অভিনয়শিল্পীকে দেখা না গেলেও দীপা খন্দকার, খায়রুল বাসার ও মনিরা মিঠুসহ কয়েকজন রয়েছেন। পাশাপাশি অভিনয় করছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তানজিম সাইয়ারা তটিনী, এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়ার মতো অভিনয়শিল্পীরা।

নতুন ধারাবাহিকটি নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ