১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

​এবার অস্তিত্বহীন এক প্রতিষ্ঠানের নামে সারের ডিলারী লাইসেন্স প্রদান

আপলোড সময় : ১৪-১০-২০২৬
​এবার অস্তিত্বহীন এক প্রতিষ্ঠানের নামে সারের ডিলারী লাইসেন্স প্রদান সংগৃহীত ছবি

পারভেজ লিপু, গোপালগঞ্জ : এবার অস্তিত্বহীন এক প্রতিষ্ঠানের নামে সারের ডিলারী লাইসেন্স প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার নিজড়া গ্রামে। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কর্তৃক ০৭ অক্টোবার ২০২৬ ইং, স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিপত্র জারি করা হয়। সরোজমিনে তদন্ত করে বাস্তবে এই প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং সরদার ট্রেডার্সের নামে (স্বত্তাধিকারী জনাব-সাইফুল ইসলাম) সেখানে কোন দোকানঘর/সাইনবোর্ড ও নেই। যে মালিকের বিল্ডিং/জায়গা দেখিয়ে ঐ লাইসেন্স নেয়া হয়েছে সেই মালিককে ফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, সেখানে সরদার ট্রেডার্সের নামে কোন দোকান বরাদ্দ নেই এবং উক্ত প্রতিষ্ঠান কোন ভাড়া ও প্রদান করেন না। তিনি আরো যানান যে, সারের ডিলারী লাইসেন্স পাওয়ার জন্য তিনি নিজেও আবেদন করেছিলেন কিন্তু আসল বা নকল কোন রকমের বিচার বিশ্লেষন ছাড়াই স্থানিয় প্রশাসন (জেলা কমিটি) কি ভাবে অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের নামে অন্যের দোকান দেখিয়ে সারের ডিলারী লাইসেন্স প্রাপ্তির জন্য সুপারিশ করলেন এবং মন্ত্রণালয় থেকে সেটাও আবার অনুমোদন পেল তা বোধগাম্য নয়। তবে বিষয়টি যে সম্পূর্ন দূর্নীতির মাধ্যমে হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা । তিনি আশা করেন জেলাপ্রশাসক ও সংস্লিষ্ট মন্ত্রণালয় পুনরায় তদন্তকরে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। স্থানঃ নিজড়া দক্ষিণপাড়া, ওয়ার্ড নং ১-২-৩। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ