১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় কীর্ত্তিপাশার সনাতন ধর্মাবলম্বীদের মুন্নার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১০-২০২৬
দুর্গাপূজায় কীর্ত্তিপাশার সনাতন ধর্মাবলম্বীদের মুন্নার শুভেচ্ছা ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল হাসান মুন্না।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের আত্মত্যাগ রয়েছে। অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার শিক্ষা দেয় ইসলাম। এই চেতনা ধারণ করে কীর্ত্তিপাশা ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন।

রেজাউল হাসান মুন্না আরও বলেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কীর্ত্তিপাশা ইউনিয়নের একজন সন্তান হিসেবে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখাকে তিনি নৈতিক দায়িত্ব বলে মনে করেন। দুর্গাপূজা যাতে আনন্দঘন, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য তিনি ব্যক্তিগতভাবে এবং তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ