গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটো গাছ উপড়ে ফেলে করেছে প্রতিপক্ষ
সংগৃহীত ছবি
নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটো গাছ উপড়ে ফেলে নষ্ট করে এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ উঠেছে। কয়জনের বিরুদ্ধে তার হলেন বোয়ালিয়া চামাড় পাড়া গ্রামের,মৃত তাইরু মন্ডলের ছেলে মোঃ ঝালু (৬০) ও বৈরতলা গ্রামের মৃত ইসরাইল ছেলে মোঃ রমজান আলী (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক রাজু আলী (২৫)।
বৃহস্পতিবার গোমস্তাপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মেডিকেলের পেছনে রাজু আলীর চাষাবাদ করা জমিতে এ ঘটনা ঘটে। অভিযোগকারী দাবি করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদীদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা হলেও আদালত তাঁর পক্ষে রায় ও ডিক্রি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর রাত ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৬টার মধ্যে যেকোনো সময় বিবাদীরা তাঁর জমিতে প্রবেশ করে দেড় বিঘা জমির ফুল ধরা টমেটো গাছ উপড়ে ফেলেন। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ছাড়া জমিতে রাখা প্রায় ২০ ক্যারেট কাটিমন আম, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন রাজু আলী।
অভিযোগকারী আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জমির পরিচর্যা করতে গিয়ে তিনি টমেটো গাছ উপড়ে ফেলা অবস্থায় দেখতে পান। একই সঙ্গে জমিতে আম গাছের কাটিমন আমও পেড়ে নিয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রাজু আলী বলেন প্রশাসন ও জনগণের কাছে আমার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
কমেন্ট বক্স