১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দোহারে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১০-২০২৬
দোহারে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী ঢাকার দোহার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করেছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলার সংশ্লিষ্টদের নির্দেশ দেন ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শামস উল ইসলাম খান বলেন, বুধবার সকাল থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুরো দোহার জুড়ে মাইকিং করা হয়েছে।এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৩ মাসের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার ঘাস কাটা, ড্রেন পরিষ্কার করা সহ সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের সরাসরি তদারকি করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। অপরদিকে উপজেলা পরিষদ এলাকা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসের আশপাশে আগাছা-আবর্জনা, ঘাস কাটা ও ড্রেন পরিস্কার করতে দেখা গিয়েছে। এসময়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশীনা আরিফকে তার লোকবল নিয়ে পরিস্কার -পরিছন্ন রাখতে দেখা দিয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ