১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

​মাগুরায় সার ও জ্বালানি সংকটের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

আপলোড সময় : ১৭-১০-২০২৬
​মাগুরায় সার ও জ্বালানি সংকটের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ সংগৃহীত ছবি

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা : দেশে সার ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাগুরায় লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাগুরা পৌরসভার সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে কর্মসূচিতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান হাসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইউক্রেন যুদ্ধ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের ভুল অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির কারণে দেশে জ্বালানি, গ্যাস ও সারের সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। তাদের এমন কর্মকাণ্ড দেশের স্থিতিশীল পরিবেশ বিঘ্নিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সংকট নিরসনে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ