গাজীপুরে জেলা পরিষদের অর্ধ কোটি টাকার চেক বিতরণ
সংগৃহীত ছবি
আব্দুল মালেক মিয়া ব্যুরো চীফ গাজীপুর: গাজীপুরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা উন্নয়নে উপকারভোগীদের মধ্যে প্রায় অর্ধ কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
আয়োজকরা জানান, গাজীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব ও এডিপি বরাদ্দের আওতায় জেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৭৩ টি মসজিদ , মাদ্রাসা ও মন্দিরেঅর্ধ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলা পরিষদ গাজীপুরে এক হাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজকে ৭৩ টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া একজন প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষার্থীকে তার শিক্ষাজীবন এগিয়ে নিতে অনুদান প্রদান করা হয়েছে।
কমেন্ট বক্স