১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১০-২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে বিশেষ অভিযানে শহর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ২০ হাজার ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়াপট্টি লাইনপার এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা এবং তার স্ত্রী লাকি।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর -২০২৬ শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরের পৃথক দুই স্থানে অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের চিহ্নিত ওই মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা সম্ভব হয়।

অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দিনাজপুরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ২০,২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২টি ব্যাগ, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ