২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১০-২০২৬
প্রভাতী ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছবিঃ সংগৃহীত

সম্প্রতি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি’র শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয় । সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শাখাওয়াত হোসেন মামুন (এইচআইএসি) ও জনাব মো: সাইফুল ইসলাম (অডিট ও মনিটরিং সেল) সম্মেলনে উপস্থিত থেকে ব্যবসা অহরণ, ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ এর আহ্বায়ক ও কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: রাশেদ আলী খানসহ কোম্পানীর শাখা ব্যবস্থাপকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে ২০২৫ সালে ব্যবসায়িক সফলতা অর্জনকারী শাখাসমূহকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ