২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে এআইনির্ভর বিনিয়োগ পরামর্শ দেবে লংকাবাংলা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১০-২০২৬
শেয়ারবাজারে এআইনির্ভর বিনিয়োগ পরামর্শ দেবে লংকাবাংলা ছবিঃ সংগৃহীত

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আধুনিক তথ্য, বাজার বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় বিনিয়োগ পরামর্শ দিতে কৌশলগত চুক্তি করেছে লংকাবাংলা সিকিউরিটিজ ও যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কোপোলো এআই ইনকরপোরেশন। গতকাল রোববার রাজধানীর বনানীতে ঢাকা শেরাটন হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় লংকাবাংলা সিকিউরিটিজের গত ২০ বছরের পুঁজিবাজার-সংক্রান্ত তথ্যভান্ডার মার্কোপোলোর এআই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে বিনিয়োগকারীরা দিনরাত ২৪ ঘণ্টা ভয়েস চ্যাট ও চ্যাটবটের মাধ্যমে বাংলা ও ইংরেজি ভাষায় শেয়ারবাজার-সংক্রান্ত তথ্য ও বিশ্লেষণ পাবেন।

এই প্রযুক্তির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মৌলিক ও কারিগরি বিশ্লেষণ, বিনিয়োগ পোর্টফোলিওর মূল্যায়ন এবং সম্ভাব্য ঝুঁকি ও সুযোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এতে বিনিয়োগকারীরা তথ্যভিত্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সহায়তা পাবেন। সাধারণ তথ্যসেবা বিনা মূল্যে দেওয়া হলেও বিশেষায়িত সেবার জন্য নির্ধারিত ফি দিতে হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ