২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, নারী শিক্ষায় নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১০-২০২৬
পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, নারী শিক্ষায় নতুন সম্ভাবনা ছবিঃ সংগৃহীত

নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে নারী শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এ অঞ্চলে একটি পৃথক মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং নারী শিক্ষার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয়রা জানান, নওগাঁর শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সময়োপযোগী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করছেন তাঁরা। নওগাঁ ডিগ্রি কলেজ ও বিএমসি কলেজ একীভূত হয়ে নওগাঁ সরকারি কলেজে রূপ নেওয়ার প্রসঙ্গ তুলে স্থানীয়রা বলেন, জেলার ভবিষ্যৎ শিক্ষার চাহিদা বিবেচনায় নিয়ে পৃথক ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আগামী ৫০ থেকে ১০০ বছরের চাহিদা মাথায় রেখে আধুনিক, মানসম্মত ও পরিকল্পিত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে পার নওগাঁয় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে নারী শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নওগাঁর অগ্রযাত্রা আরও গতিশীল হবে। সংশ্লিষ্ট উদ্যোগটি বাস্তবায়িত হলে পার নওগাঁসহ আশপাশের এলাকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার মাধ্যমে নওগাঁকে শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ