শেরপুরে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি
তপুসরকার হারুন, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. সোলাইমান মিয়া (৫৫) নামে ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার খড়িয়াকাজির ইউনিয়নের মধ্যলংগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান মিয়া খড়িয়াকাজির ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোলাইমান মিয়া নিজের জমিতে সীমানা খুঁটি পোঁততে যান। এ সময় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আলাউদ্দিন, বাচ্চু মিয়া ও পিয়ারা বেগমসহ আরও ৫-৬ জন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও বুকের মধ্যে কিল-ঘুষি মারে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
ঘটনার পর নিহতের ছেলে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দিতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন পথে তাকে বাধা দেয় বলে শুধু তা-ই নয়, বিষয়টি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে গোপনে আপস-মীমাংসার অপচেষ্টাও করা হয়।
ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে শ্রীবরদী থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কমেন্ট বক্স