২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান আব্দুল্লাহ আল মামুনের

আপলোড সময় : ২১-১০-২০২৬
​সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান আব্দুল্লাহ আল মামুনের সংগৃহীত ছবি

মোঃ শরীফ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে আব্দুল্লাহ আল মামুন বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা জরুরি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপন করেন। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে। তাই অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। এ সময় তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ