ছবিঃ সংগৃহীত
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, সামশুদ্দোহা মিলন ও ফজলুল হক সেন্টু। মুক্তিযোদ্ধা মো. মির্জা জহিরুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।