২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ফিফার বিশ্ব ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিপক্ষ ৫ দেশ

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২১-১০-২০২৬
ফিফার বিশ্ব ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিপক্ষ ৫ দেশ ছবিঃ সংগৃহীত

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো বৈশ্বিক আয়োজনে রূপ নিয়েছে অনূর্ধ্ব-১৫ ফুটবল ফেস্টিভ্যাল। এর আগে মহাদেশীয় ও আঞ্চলিক পর্যায়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এবার আজারবাইজানে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। এই আসরে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১৯১টি দেশকে ভাগ করা হয়েছে ৩২টি গ্রুপে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে নকআউট পর্বে। গ্রুপসেরা হতে না পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে।

বিশ্বমঞ্চে নিজেদের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান। তাঁর প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ফাহিম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’

বাংলাদেশের গ্রুপে ওয়েলস ও পর্তুগালের মতো দল থাকলেও তা নিয়ে উদ্বিগ্ন নন অধিনায়ক। নিজেদের প্রস্তুতির ওপর আস্থা রেখে ফাহিম বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’

প্রথমবারের মতো বৈশ্বিক পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোর ফুটবলারদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ এসেছে। গ্রুপের বাধা পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই এখন দলটির প্রধান লক্ষ্য।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ