২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মিরাজকে নিয়ে সিমন্সের আশা

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২১-১০-২০২৬
মিরাজকে নিয়ে সিমন্সের আশা ছবিঃ সংগৃহীত

জ্বর থাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের আশা-আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে হলে আগামীকাল বুধবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। সোমবার প্রথম মিরাজকে হোটেল রুমের বাইরে আসতে দেখা যায়। এদিন তিনি আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলনও করেন। সিমন্স বলেন, ‘গত দুদিন মিরাজ নিজের হোটেল কক্ষে বিছানায় কাটিয়েছে। ওকে মাঠে ফিরতে দেখে ভালো লাগছে। এখনো সে পুরোপুরি ফিট হয়ে ওঠেনি। হাতে দুদিন সময় আছে। পর্যাপ্ত বিশ্রাম পেলে আশা করি, পরের ম্যাচের জন্য মিরাজ ফিট হয়ে উঠবে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ