২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

লাকসামে কর্ণফুলী ট্রেনের তিন বগি লাইনচ্যুত

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২২-১০-২০২৬
লাকসামে কর্ণফুলী ট্রেনের তিন বগি লাইনচ্যুত ছবিঃ সংগৃহীত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসটি নাওটি ও আজগরা এলাকার মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও ডাউনলাইনে চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে রেলওয়ে পুলিশও দায়িত্ব পালন করছে বলে জানান ওসি।

এদিকে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে তাঁদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে ট্রেনের সময়সূচিতে কোনো সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ